https://www.a1news24.com
১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:২৬

চীনের অনুরোধে ম্যাচ খেলতে মাঠে গিয়ে বাংলাদেশ শুনল ‘খেলা হবে না’!

এশিয়ান গেমস শুরু আজ। তবে বাংলাদেশের ম্যাচ অবশ্য এক দিন পর। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ভারত। তার আগে অদ্ভুত এক ঘটনার অভিজ্ঞতা হলো গোটা দলের।প্রীতি ম্যাচ খেলতে মাঠে যাওয়ার পর বাংলাদেশ জানতে পারল, খেলা হবেই না আজ!

আজ স্থানীয় সময় সকাল ৯টার দিকে বাংলাদেশের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার আগ্রহ দেখায় চীন। তা খেলতে সম্মত হয় বাংলাদেশ। তবে মাঠে গিয়ে দেখা মিলল উল্টো ঘটনার। কিউরেটর জানালেন, ‘খেলা হবে না।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের ম্যানেজার ফাইয়াজ আহমেদ সংবাদ মাধ্যমকে বলেন, ‘৯টার ম্যাচের জন্য আমরা সাড়ে ৭টায় মাঠে আসি। এসে শুনি কিউরেটর বলছে– “খেলা হবে না। ” কিছুক্ষণ পর জানতে পারি চীন আসবে না। চীন না আসায় আগামীকাল সেমিফাইনালের জন্য আমরা প্র্যাকটিস করছি।

এই কাণ্ডে বিস্ময় প্রকাশ করেছেন এশিয়াডে বাংলাদেশের শেফ দ্য মিশন ইমরোজ আহমেদ। তিনি বলেন, ‘ওসিএ (অলিম্পিক কাউন্সিল অব এশিয়া) আমাদের অনুরোধ করেছিল তাদের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলতে। বিসিবির সঙ্গে আমরা যোগাযোগ করে ম্যাচ খেলতে রাজি হই। সব কিছু সম্পন্ন করে এখন তারা আসেনি, এটি আমি ওসিএকে জানিয়েছি।

এশিয়ান গেমসে বাংলাদেশের মাঠে নামার কথা ছিল কোয়ার্টার ফাইনালে। প্রতিপক্ষ ছিল এই চীনই। কিন্তু বৃষ্টিতে ম্যাচ ভেসে যায়। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার কারণে বাংলাদেশ চলে যায় সেমিফাইনালে।

আরো..