স্পোর্টস রিপোর্টার: সাফে আজ প্রথম ম্যাচে নামতে যাচ্ছে শ্রীলঙ্কা। খেলবে ভুটানের বিপক্ষে। জিতলে শ্রীলঙ্কা সেমিফাইনালে উঠে যাবে। সঙ্গে বাংলাদেশের সেমিফাইনালের টিকিটও নিশ্চিত হয়ে যাবে। কারণ ভুটান দুই ম্যাচ হারলে বিদায়। অন্যদিকে, আজ মালদ্বীপও সাফের প্রথম ম্যাচ খেলতে নামবে। ঢাকা জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় পাকিস্তান-মালদ্বীপ ম্যাচ। পাকিস্তানের জন্য মরা-বাঁচার লড়াই। কারণ পাকিস্তান প্রথম খেলায় ভারতের বিপক্ষে ৩-২ গোলে হেরেছে।
স্টেডিয়ামে গত ৫ নভেম্বর সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার আগের দিন সংবাদ সম্মেলনে পালাক্রমে একে একে, ভারত, শ্রীলঙ্কা, ভুটান, পাকিস্তান, বাংলাদেশ দলের কোচ শ্রীলঙ্কান কুয়েতি কোচ আব্দুল্লাহ আল মুতাইরি সংবাদ সম্মেলনে পরিষ্কার জানিয়ে দিয়েছেন তারা সাফ নিয়ে ভাবেন না। সাফে অঞ্চলের ফুটবল নিয়ে মোটেও টেনশনে নেই। শ্রীলঙ্কার কোচ আব্দুল্লাহ আল মুতাইরি জানিয়েছেন সাফের টুর্নামেন্টে পাকিস্তানের বাঁচা-মরার লড়াই খেলতে এসেছেন। এটা ভালোভাবে শেষ করতে চান।’
কোচ বলেছেন, ‘আমি সাফে চ্যাম্পিয়ন হলে শ্রীলঙ্কা আমাকে বোনাস দেবে। কিন্তু আমার লক্ষ্য কিংবা শ্রীলঙ্কার ফেডারেশনের লক্ষ্য তো এক না। আমাদের লক্ষ্য হচ্ছে আমরা কীভাবে প্রথম বারের মতো ২০৩২ এশিয়া কাপের চূড়ান্ত পর্বে খেলতে পারি। সেটা নিয়ে শ্রীলঙ্কা ফেডারেশন ভাবছে।’
শ্রীলঙ্কা জাতীয় দলে আঠারো-উনিশ জন প্রবাসী ফুটবলার রয়েছেন। তারা বুন্দেস লিগা, ইংলিশ ফুটবলে খেলেন। ইউরোপের বিভিন্ন দেশে খেলেন। তাদের শক্তির ওপর ভর করে শ্রীলঙ্কা ফুটবল উন্নয়নের পথে হাঁটতে চায়। তাদের ভাবনা ২০৩২ সালের এশিয়া কাপ ফুটবল।
শ্রীলঙ্কা দলের কুয়েতি কোচ মনে করেন যারা প্রবাসী ফুটবলার নিয়ে দলের শক্তি বাড়ানের চেষ্টা করছেন তারা সঠিক জায়গায় আছেন। এখানে দেশি ফুটবলারের কথা বলে লাভ নেই। ‘আমি বলে দিয়েছি পৃথিবীর যে প্রান্তে শ্রীলঙ্কার ব্লাড আছে। জাতীয় দলে ফুটবল খেলতে আমি তাদেরকে ওয়েলকাম বলব। রোনান সুলিভান কেমন খেলেছে সবাই দেখেছেন। ফারহান আলি রয়েছে। এই ছেলেটা আগামী ১০ বছরে সাফ অঞ্চলের সেরা ফুটবলার হবেন।’
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশে ম্যাচ আগামী বুধবার। ধারণা করা হচ্ছে এই ম্যাচটি আকর্ষণীয় ম্যাচ হতে পারে। কারণ শ্রীলঙ্কার ফুটবল আর সেই ফুটবল নেই। তারাও শক্তিশালী দল গড়ে ঢাকায় এসেছে। লঙ্কানদের বিপক্ষে হামজা চৌধুরী খেলবেন বলে ধরে নেওয়া হচ্ছে।