https://www.a1news24.com
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৪৯

গুলশানে চাঁদাবাজির ঘটনায় উপদেষ্টা জড়িত কি না তা স্পষ্ট করা দরকার : সালাহউদ্দিন আহমেদ

অনলাইন ডেস্ক: রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যের (এমপি) বাসায় চাঁদাবাজির ঘটনায় কোনো উপদেষ্টা জড়িত কি না, তা স্পষ্ট করা দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।তিনি বলেন, ‘যদি এই ঘটনার তদন্ত না হয়, উপদেষ্টাদের বিষয়ে আরো প্রশ্ন উঠবে। এই বিষয়ের বিস্তারিত তদন্ত হওয়া উচিত।’

বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোকে বিভ্রান্তিকর মন্তব্য পরিহার করার আহ্বান জানিয়েন সালাহউদ্দিন আহমেদ।তিনি বলেন, ‘যারা নির্বাচন বানচালের চেষ্টা কিংবা বয়কট করবেন, তারা জাতীয় রাজনীতি থেকে বাদ পড়বেন।’

রাজধানীর গুলশানে সাবেক এক এমপির বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপুর স্বীকারোক্তিমূলক একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে তিনি চাঁদাবাজিতে উপদেষ্টা আসিফ মাহমুদকে জড়িয়ে বক্তব্য দিয়েছেন।তবে জানে আলম অপুর অভিযোগ নাকচ করেছেন আসিফ মাহমুদ। তিনি দাবি করেন, চাঁদাবাজির ঘটনায় তার সংশ্লিষ্টতা নেই।

আরো..