https://www.a1news24.com
,

কাউনিয়ায় প্রত্যাশা-২ প্রকল্পের প্রবাস বন্ধু ফোরাম সভা অনুষ্ঠিত

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর আওতায়

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়ায় নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকএী করন প্রত্যাশা-২ প্রকল্প ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর আওতায় প্রবাস বন্ধু ফোরাম এর আলোচনা সভা বৃহস্পতিবার ব্র্যাক হল রুমে অনুষ্ঠিত হয়। কাউনিয়া প্রবাস বন্ধু ফোরাম সভাপতি মোঃ আজিজুল ইসলাম মাষ্টার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেক্টর স্পেশালিস্ট ইকোনমিক রিইন্টিগ্রেশন আব্দুল্লাহ আল কাহাব। বক্তব্য রাখেন প্রবাস বন্ধু ফোরাম সাধারন সম্পাদক ও প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, সহ সভাপতি ও সারাই ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল হোসেন, ফোরাম সদস্য ও ইউপি সদস্য এসএম আমিরুল ইসলাম পলাশ, সদস্য ও ইউপি সদস্য সোলাইমান মিয়া, সদস্য নাজমুল হাসান, শেফালি বেগম, রহমতউল্ল্যাহ, রওশনারা বেগম, আবু বক্কর সিদ্দিক, মিজানুর রহমান, জহির রায়হান, কাউনিয়া উপজেলা প্রোগ্রাম অর্গানাইজার মোকাররম হোসেন প্রমূখ। সভায় জানান হয় গত তিন মাসে শালিশ বৈঠকের মাধ্যমে ১জন ক্ষতিগ্রস্ত বিদেশ ফেরতদের দালালদের কাছ থেকে টাকা আদায় করে দেয়া হয়েছে। আগামীতে ক্ষতিগ্রস্ত বিদেশ ফেরতদের ব্র্যাকের পাশাপাশি সরকারী সুযোগ সুবিবিধা কিভাবে নিশ্চিত করা যায় সে ব্যাপারে উদ্যোগ গ্রহন করার।

আরো..