কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়ায় গাছের সাথে শত্রুতার নোংড়া দৃষ্টান্ত স্থাপন করেছে দূর্বৃত্তরা। রাতের আধারে কৃষক রেজাউল করিমের ধরতি ছল্লিশটি কলা গাছের পির কেটে কেটে টুকরো টুকরো করে জমিতে ফেলে দিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হরিচরণ লস্কর চৌকিরঘাট গ্রামে।
স্থানীয় লোকজন ও আমজাদ হোসেনের পুত্র কলা চাষী রেজাউল করিম জানান গত বুধবার রাতে কে বা কাহারা তার রোপন কৃত ধরতি ৪০টি কলার পির কেটে জমিতে ফেলে রেখে চলে গেছে। কলা গাছের সাথে এ কেমন শত্রুতা। কলা চাষী রেজাউল করিম জানান সংসারে স্বচ্ছতা আনতে এনজিও থেকে ঋণ নিয়ে বাড়ির পাশে পাঁচ বিঘা জমিতে কলা গাছ রোপন করেন। কলাগাছ গুলো সন্তান স্নেহে পরিচর্যা করে বর্তমান অবস্থানে এনেছেন। আর কয়েকদিন গেলেই কলা গুলো বিক্রির উপযোগী হবে। এর মধ্যেই শত্রুতাবশত: কেবা কাহারা রাতে আধারে ছয় শতক জমির চল্লিশটি কলার পীরসহ গাছ টুকরো টুকরো করে কেটে জমিতে ফেলে রেখে চলেগেছে দূর্বৃত্তরা। এতে করে তার ক্ষতির পরিমাণ প্রায় ৩০ হাজার টাকা। কলাচাষি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত করে এর প্রতিকার চেয়েছেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তানিয়া আকতার বলেন আমি বিষয়টি শুনার পর সরেজমিনে উপসহকারী কৃষি কর্মকর্তাকে তদন্তে পাঠিয়েছি। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল লতিফ বলেন এ বিষয়ে কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।