https://www.a1news24.com
২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৪৭

কলারোয়ায় দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় ঢাকা-সাতক্ষীরা মহা সড়কে দুই ট্রাকের সংঘর্ষে মো : রেজওয়ান (২৫) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছে। বুধবার (২৯জানুয়ারি) ভোরে কলারোয়া পৌরসভার জামায়ত অফিসের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত ট্রাক হেলপার উপজেলার গোপিনাথপুর এলাকার রেজাউল করিমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর পাঁচটার দিকে যশোর থেকে সাতক্ষীরা গামী একটি ট্রাক কলারোয়া পৌরসভার জামায়ত অফিসের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এসময় ট্রাক হেলপার রেজওয়ান ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হয় । পরে পুলিশ ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে কলারোয়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো শামছুল আরেফিন জানান, ঘটানাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে । দূর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করে থানায় আনা হয়েছে।

আরো..