নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলামের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার গণমাধ্যমকর্মী, ক্রীড়া অনুরাগী ও নাগরিক সমাজের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা ও কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান এর সভাপতিত্বে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউট সাধারণ সম্পাদক মোস্তফা আখলাকুর রহমান শেলী, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক আহমদ ,প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সহকারী অধ্যাপক কে এম আনিছুর রহমান, রফিকুল ইসলাম, কলারোয়া বাজার কমিটির সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম, উপজেলা বিআরডিবি সভাপতি সাইফুল্লাহ আজাদ, শিক্ষক নেতা আরিফুর রহমান কাঁকন, কলেরায়া নিউজের আরিফ মাহমুদ , রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি শামসুর রহমান লাল্টু,উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সভাপতি হরেন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক সন্তোষ কুমার পাল, কলারোয়া প্রেসক্লাবের আহ্বায়ক তাওফিকুর রহমান সঞ্জু, সদস্য সচিব এম এ সাজেদ,সাংবাদিক প্রভাষক আরিফ মাহমুদ, মোস্তফা হোসেন বাবলু, মনিরুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী রমজান আলী, শেখ শাহজাহান আলী শাহীন, শফিকুল ইসলাম, সাংবাদিক সিয়াম হোসেন, জাহিদ হোসেন, লিটন হোসেন, মাসুদুর রহমানসহ উপজেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, রাত ২:১০