https://www.a1news24.com
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:২৬

ইসলাম চাপিয়ে দেওয়ার জন্য আসে নাই, ইসলাম আসছে মানুষকে সংশোধন করার জন্য: জাহাঙ্গীর আলম

টি.আই সানি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: ইসলাম চাপিয়ে দেওয়ার জন্য আসে নাই। ইসলাম আসছে মানুষকে সংশোধন করার জন্য, মানুষকে সঠিক পথে দিশা দেওয়ার জন্য। বাংলাদেশ জামায়াতে ইসলামের মৌলিক দর্শন হলো ন্যায় ইনসাফ ভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা। যে কল্যাণ রাষ্ট্রের প্রত্যেকটা মানুষ তার অধিকার মর্যাদার সাথে ভোগ করতে পারবে। আন্তর্জাতিক রাজনীতি এবং ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে দেশের সকলকে নিয়ে আমরা চলতে চাই। যার ভালো লাগবে সে চলবে। শুধু গার্মেন্টসে নয় পাশাপাশি আরো অন্যান্য কাজকর্ম করবে।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে স্থানীয় পুষ্পদাম রিসোর্টে শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতি, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটি এবং শ্রীপুর প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে প্রীতিভোজ শেষে গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর ড. মোঃ জাহাঙ্গীর আলম মতবিনিময় শেষে এসব কথা বলেন। তিনি গাজীপুর-৩ (শ্রীপুর, সদরের একাংশ এবং ক্যান্টমেন্ট এলাকা) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী।

তিনি বলেন, আমাদের গাজীপুর শিল্প অধ্যুষিত এলাকা। এখানে নারী শ্রমিক বেশি। এখনো অনেক গার্মেন্টস আছে যেখানে পুরুষের বেতন ১৫ হাজার, নারীর বেতন ১২ হাজার। নারীরা তাদের কাজের ক্ষেত্রে পুরুষের চেয়ে বেশি আন্তরিক এবং বেশি কাজ করে। বাংলাদেশ জামাতে ইসলামী দায়িত্ব পেলে নারীদের সাথে এ ধরনের বৈষম্য হতে দেবে না। আমরা যেটা করতে চাই নারীরা কাজ করবে, কিন্তু তাদের পরিবেশটা সুন্দর করে দেব। বাজার ঘাটে মহিলারা যায়, তাদের নামাজের কোন ব্যবস্থা নেই। আমরা নামাজের ব্যবস্থা করে দেব। আমরা চাই নারীরা সব জায়গায় যাবে, সব কাজকর্ম করবে শালীনতার সাথে। আমরা এটা উৎসাহিত করব। কেউ যদি পালন করে তাহলে ভালো, আবার কেউ পালন না করলে তার উপর আমরা জবরদস্তি করে চাপিয়ে দিব না।

তিনি আরো বলেন, চাঁদাবাজি, সন্ত্রাসী, জুট ব্যবসা অতীতে জামায়াতে ইসলামীর ছিলনা, এখনো নেই এবং ভবিষ্যতেও থাকবে না। আমাদের যাকে এ ধরনের অন্যায় কাজে পাবেন আমাকে জানাবেন, আমি জেলা আমীর। পুলিশ সাজা দেওয়ার আগে আগে যেন আমরা তার সাজাটা দিতে পারি। অবৈধ কোন কাজ আমরা করবো না, অন্যকেও না করার উৎসাহ দেব। অন্যায় করলে ধরাইয়া দিবেন আর শুদ্ধ করলে উৎসাহ দিয়ে পাশে থাকবেন। আগামী নির্বাচনে তিনি সাংবাদিকদেরকে তার পাশে থাকার আশা ব্যক্ত করেন।

সাংবাদিকদের মতবিনিময় ভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর মুহাম্মদ আব্দুল হাকিম, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ নূরুল ইসলাম, গাজীপুর সদর উপজেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বারী, আমেরিকান সংগঠন ‘মুনার’ রাজনৈতিক বিশ্লেষক মাহতাব উদ্দিন আহমদ, শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ডা. জসীম উদ্দিন, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি অধ্যক্ষ আবুল কালাম আজাদ, শ্রীপুর পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোঃ আবুল হোসাইন, ভাওয়ালগড় ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ইঞ্জিনিয়ার ছিদ্দিকুর রহমান।

আরো..