https://www.a1news24.com
,

মুহিবুর রহমান একাডেমিতে বিদায় সংবর্ধনা

কাক্সিক্ষত সাফল্য অর্জনের জন্য শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও পড়াশোনায় মনোযোগী হতে হবে: প্রফেসর মুহিবুর রহমান

মুহিবুর রহমান একাডেমির চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা প্রফেসর মোহাম্মদ মুহিবুর রহমান বলেছেন, কাক্সিক্ষত সাফল্য অর্জনের জন্য শিক্ষার্থীদের এখন থেকেই কঠোর পরিশ্রম ও নিয়মিত পড়াশোনায় মনোযোগী হতে হবে। পরীক্ষার আগে অবশিষ্ট সময়টুকু যথাযথভাবে কাজে লাগিয়ে ভালো প্রস্তুতি নিতে হবে। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের সুশিক্ষিত, মানবিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে বলেন, আজকের এই বিদায় শিক্ষার্থীদের জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা। এ প্রতিষ্ঠানে কাটানো সময়ের নানা স্মৃতি তোমাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগাবে।

গতকাল রোববার মুহিবুর রহমান একাডেমি আয়োজিত এসএসসি পরীক্ষার্থী-২০২৭’র বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, আমি আশা করি তোমরা এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের পাশাপাশি সুশিক্ষিত, মানবিক ও আদর্শ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলবে এবং ভবিষ্যতে পরিবার, প্রতিষ্ঠান ও দেশের মুখ উজ্জ্বল করবে। তিনি শিক্ষার্থীদের জীবনের পরবর্তী ধাপে সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

এসময় শিক্ষার্থীরা প্রধান অতিথি’র হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে। পুরো আয়োজন জুড়ে ছিল আনন্দ, আবেগ, ভালোবাসা ও স্মৃতিচারণের এক অপূর্ব মেলবন্ধন।

অনুষ্ঠানে একাডেমির রেক্টর সালমা খানম চৌধুরীর সভাপতিত্বে ও কো-অর্ডিনেটর মো. রাসেল আহমেদ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট কমার্স কলেজের অধ্যক্ষ অধ্যাপক সৈয়দ আব্দুল ওয়াদুদ, সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের অধ্যক্ষ মো. জুয়েল মিয়া, মুহিবুর রহমান একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইমদাদ উদ্দিন এবং একাডেমিক কো-অর্ডিনেটর আব্দুস শহীদ চৌধুরী জিয়া। অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন একাডেমির সিনিয়র শিক্ষক অজয় কুমার দাস তালুকদার, সুপ্রাজিৎ চৌধুরী ও জাবেদ হোসেন।

বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্যে রাখেন ইংরেজি ভার্সনের মারদিয়া রহমান সাবা ও শামস আল মোহাইমিন এবং বাংলা ভার্সনের শিক্ষার্থী আব্দুল মুহিত।

শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, এ প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের অনেক আবেগ, ভালোবাসা ও স্মৃতি জড়িয়ে রয়েছে। শিক্ষকদের স্নেহ, মমতা, ভালোবাসা ও আন্তরিকতা কখনো ভুলে যাওয়ার নয়। আসন্ন এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে শিক্ষকরা যেভাবে আমাদের নিয়মিত দিকনির্দেশনা ও সহযোগিতা করেছেন, তা আমাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকবে।

এসময় শিক্ষকরা তাদের বক্তব্যে বলেন মুহিবুর রহমান একাডেমি তার প্রিয় শিক্ষার্থীদের বিদায় জানালেও তাদের সঙ্গে প্রতিষ্ঠানের সম্পর্কের ইতি ঘটছে না। বরং নতুন স্বপ্ন, সম্ভাবনা ও সাফল্যের পথে তাদের যাত্রার জন্য রইল আন্তরিক শুভকামনা। শুভ হোক আগামীর পথচলা। সাফল্যে আলোকিত হোক প্রতিটি শিক্ষার্থীর ভবিষ্যৎ।

এর আগে অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে অনুষ্ঠানের বিশেষ কেক কাটেন। এসময় সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে উপহার প্রদান করা হয়।

আরো..