গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার বাদী এসআই মোসলেম আলীকে কুপিয়ে জখম করেছে। রোববার সন্ধ্যার আগমুহূর্তে এ হামলার ঘটনা ঘটে। এসআই মোসলেম আলী বর্তমানে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে গত শুক্রবার বিকালে এসআই মোসলেম আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে ওই মামলা করেছিলেন।
টুঙ্গিপাড়া থানার ওসি মো. আয়ুব আলী মানবজমিনকে বলেন, ‘পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় করা ওই মামলায় মোট দুই হাজার ২২৪ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ২২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।’
মোটরসাইকেলের গতিরোধ করে হামলা চালায়। তার মাথায় গুরুতর আঘাত লেগেছে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।’
উল্লেখ্য, গত ১০ নভেম্বর গোপালগঞ্জ জেলাজুড়ে দিনভর তাণ্ডব চালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ওই দিন সকাল থেকেই আসামিরা লগি-বৈঠা, ঢাল-সড়কি ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয় এবং বিক্ষোভ, ভাঙচুরসহ নানা সহিংসতা চালায়। একপর্যায়ে পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর চালিয়ে তাতে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা।