https://www.a1news24.com
,

কাউখালীর শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের আবির্ভাব উৎসব অনুষ্ঠানের ইউএনওকে প্রশাসক নিয়োগ

কাউখালী(পিরোজপুর)প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের ১৩৫তম আবির্ভাব উৎসব সুষ্ঠু ভাবে উদযাপনের জন্য বিবদমান দুই পক্ষের সাথে সভা করেছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তারকে আশ্রমের প্রশাসক নিয়োগ করা হয়েছে।

জানাগেছে, সোমবার (৯ নভেম্বর) বিকেল ৩টায় পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে দুই পক্ষের সঙ্গে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে কাউখালী উপজেলা নির্বাহী অফিসারকে আহবায়ক,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে সদস্য সচিব এবংদুই পক্ষের পাঁচজন করে প্রতিনিধিকে যুগ্ন আহবায়ক করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

গঠিত এ কমিটি আগামী ২৫ নভেম্বর অনুষ্ঠিতব্য শ্রীগুরু সঙ্ঘের আবির্ভাব উৎসব পরিচালনার জন্য দায়িত্ব পালন করবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পিরোজপুর -২ আসনের সংসদ সদস্য, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের নির্দেশনার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন এ উদ্যোগ গ্রহণ করে।

সভায় পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান.অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ শ্রী গুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শ্রী গুরু সঙ্ঘ প্রতিষ্ঠাতা ধর্মগুরু শ্রীশ্রীমদ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের এর ১৩৫তম আবির্ভাবকে ঘিরে পিরোজপুর জেলার কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের ৫ দিনব্যাপী বাৎসরিক উৎসব শুরু হচ্ছে ৩৫ নভেম্বর । হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এ অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে প্রশাসন ব্যপক প্রস্তুতি নিচ্ছে।

আরো..