টি.আই সানি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি-গাজীপুরের শ্রীপুরে মোবাশ্বির ওরফে সোনালী (২৮)নামে তৃতীয় লিঙ্গের একজন গলায় ফাঁস নিয়ে ‘আত্মহত্যা’ করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বুধবার (৪ নভেম্বর) দুপুরে শ্রীপুর পৌরসভার বহেরারচালা এলাকার মনির হোসেনের বাড়ী থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
মোবাশ্বির ওরফে সোনালী (২৮) ময়মনসিংহের তারাকান্দা থানার কর নগুয়া গ্রামের আলা উদ্দিনের সন্তান। সে ঘরের ধন্নার (আড়ার) সাথে গলায় উড়না পেঁেিচয় আত্নহত্যা করে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ছামিউল হক বলেন, মুফাছির ওরফে সোনালী প্রায় বছর খানেক আগে বহেরারচালা (এক্স সিরামিকস কারখানা সংলগ্ন) এলাকার মনির হোসেনের বাড়ীর দোতলার একটি কক্ষ ভাড়া নিয়ে একাই বসবাস করতো। বেলা ১১ টায় তার সহপাঠি দুই বন্ধু গাজীপুর থেকে তার বাসায় আসে। তারাও তার পাশের ঘরে বসবাস করে। তাদের সাথে কথা বলে হঠাৎ করে ঘরে ঢুকে ভিতর থেকে দরজা সিটকানি লাগিয়ে দেয়। পরে ডাকাডাকি করলেও দরজা না খোলায় তাদের সন্দেহ হয়। তাদের অন্যান্য সদস্যদেরকে জানালে তারা থানায় খবর দেয়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘরের উপরের চালের টিন খুলে ঘরে প্রবেশ করে দেখেন ঘরের ধন্নার (আড়ার) সাথে গলায় উড়না পেঁচিয়ে মরদেহ ঝুলে রয়েছে। তার গলায় ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় একটি দাগ পাওয়া গেছে। প্রাথমিকতভাবে ধারণা করা হচ্ছে সে আত্নহত্যা করেছে। মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।