ছাত্র জমিয়ত বাংলাদেশ দক্ষিণ সুরমা উপজেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা ও মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) বাদ মাগরিব মোগলাবাজারস্থ জমিয়ত কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
শাখার সভাপতি শফিউল আলম তুহিনের সভাপতিত্বে এবং প্রশিক্ষণ সম্পাদক হাফিজ সাইম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় পূর্বনির্ধারিত বিষয়ের ওপর লিখিত মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে শাখার নির্ধারিত দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন। পরীক্ষা শেষে তাৎক্ষণিকভাবে উত্তরপত্র মূল্যায়ন করে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা দক্ষিণ ছাত্র জমিয়তের সহসভাপতি মাহমুদুল হাসান নোমান, সাধারণ সম্পাদক হাফিজ নাঈম আহমদ ও প্রশিক্ষণ সম্পাদক শেখ আব্দুল্লাহ আল উসামা।
এ সময় প্রশিক্ষকবৃন্দ প্রশিক্ষণার্থীদের উপস্থিতি ও আগ্রহে সন্তোষ প্রকাশ করেন। তাঁরা দক্ষিণ সুরমা উপজেলা শাখাকে একটি আধুনিক, আদর্শ ও সুসংগঠিত শাখা হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।বিজ্ঞপ্তি