https://www.a1news24.com
২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৪৮

ডিমলায় ব্যাংক এশিয়া’র এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

আব্দুর রহিম রিয়াদ, ডিমলা(নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় ব্যাংক এশিয়ার নতুন এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করা হয়েছে । রোববার (২৫ অক্টোবর)বিকেলে উপজেলা সদরের বিজয় চত্বর সংলগ্ন রংপুর রোডের রবি টেলিকমে এই এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ব্যাংক এশিয়া নীলফামারী পিএলসি’র এজেন্ট ব্যাংকিং ডিভিশনের জেলা ব্যবস্থাপক মজিদুল হক।

ব্যাংক এশিয়া নীলফামারী পিএলসি’র এজেন্ট ব্যাংকিং ডিভিশনের নব নিযুক্ত জেলা ব্যবস্থাপক জাহিদুল ইসলাম(জাহিদ)এর সভাপতিত্বে ও নীলফামারী এজেন্ট ব্যাংকিং ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট অফিসার শফিকুল ইসলামের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন,দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আলী আহমেদ মর্তূজা লেলিন,সিনিয়র সহ-সভাপতি নুর মোহাম্মদ,বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উপজেলা আহ্বায়ক উৎপল কান্তি সিং,ডিমলা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তালেব,শিক্ষক সুজন কুমার রায়,রবি টেলিকমের স্বত্বাধিকারী রবি রায় প্রমূখ।এছাড়াও এ সময় শিক্ষক,কৃষক,ব্যবসায়ী,চাকরিজীবিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

আরো..