https://www.a1news24.com
২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:১২

শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতার প্রত্যয়ে তিস্তা ডিগ্রি কলেজে নবীনবরণ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ তিস্তা ডিগ্রি কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কলেজের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের গভর্নিং বডির সভাপতি ডাঃ মনজুর রহমান। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজ পরিচালনা কমিটির সদস্য মোখলেছুর রহমান মুক্তা, মোঃ আনিছুর রহমান ও ওহাব তোকদার। এ সময় আরও বক্তব্য দেন শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক শাহ মোবাশ্বেরুল ইসলাম রাজু, সহকারী অধ্যাপক মোঃ সারওয়ার আলম, প্রভাষক জাহাঙ্গির আলম সুমন, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আলিয়া বেগম এবং একাদশ শ্রেণির শিক্ষার্থী সমীর চন্দ্র বর্মনসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।

বক্তারা নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষাজীবনে ভালো ফলাফলের পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিকমূল্যবোধকে ধারণ করতে হবে। নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে নিয়মিত পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও সক্রিয় হওয়ার আহŸান জানান তারা।

উল্লেখ্য, তিস্তা নদীর অববাহিকায় ও তিন জেলার মোহনায় অবস্থিত তিস্তা ডিগ্রি কলেজ ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়। ‘শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতা’ এই তিনটি বিষয়কে মূলমন্ত্র হিসেবে ধারণ করে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

নবীনবরণ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে সৃষ্টি হয় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কলেজ পরিচালনা কমিটির সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় তিস্তা ডিগ্রি কলেজ শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে এগিয়ে যাচ্ছে।

আরো..