https://www.a1news24.com
২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৩৭

এক ভাই বিএনপি, আরেকভাই ফ্যাসিস্ট, অন্য ভাই গুপ্ত, তা চলবে না– প্রতিমন্ত্রী

কাউখালী(পিরোজপুর) সংবাদদাতা: এক বাড়িতে বিএনপি করলে সবার বিএনপি হতে হবে। এমন মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। তিনি বলেন, এক ভাই বিএনপি করবেন, এক ভাই ফ্যাসিস্টের দল করবেন, আরেক ভাই গুপ্তের দল করবেন— তা চলবে না। আমার বার্তা স্পষ্ট। আপনারা কিন্তু পার পাবেন না।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় পিরোজপুরের কাউখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, যারা ফ্যাসিস্ট বা রাজাকার ছিল, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ছিন্ন করতে হবে। তাদের সঙ্গে কোনো আত্মীয়তা থাকলে, আত্মীয়তার বন্ধন ছিন্ন করতে হবে।

তিনি বেগম খালেদা জিয়ার মৃত্যুর প্রসঙ্গ টেনে বলেন, ফ্যাসিস্টদের কারণে আমাদের নেত্রী, আমাদের অভিভাবক, আমাদের দেশের মা বিনা চিকিৎসায় মারা গেছেন। সেই ফ্যাসিস্টদের আপনারা প্রশ্রয় দেবেন, তাদের সঙ্গে আত্মীয়তা করবেন— সেই দিন শেষ। একদম শেষ।

সসমাবেশে উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবীরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদসহ কাউখালী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।

আরো..