https://www.a1news24.com
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৫০

বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ, এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসে নারী ক্রিকেটের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। বৃষ্টির কারণে বাংলাদেশ ও চীনের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ পরিত্যক্ত হওয়ায় র‍্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।

জাপানের নাগোয়ার কোরিগি অ্যাথলেটিক পার্কে নির্ধারিত ম্যাচটি মাঠ ভেজা থাকায় শুরু করা সম্ভব হয়নি। আম্পায়াররা তিন দফায় মাঠ পরিদর্শন করেও খেলা শুরুর উপযোগী না পাওয়ায় শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন।

নিয়ম অনুযায়ী, বৃষ্টির কারণে নির্ধারিত ২০ ওভারের ম্যাচ আয়োজন সম্ভব না হলে ফল নির্ধারণে সুপার ওভারের চেষ্টা করা হয়। সেটিও সম্ভব না হলে র‍্যাংকিংয়ে এগিয়ে থাকা দলকে জয়ী ঘোষণা করা হয়। এই নিয়মেই সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ।

নারী টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে। অন্যদিকে চীন রয়েছে ৩৭ নম্বরে।

এদিকে আজ এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ফুটবল দলের ম্যাচ রয়েছে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। বাংলাদেশ সময় বেলা ১টায় ওসাকায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে নিজেদের প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে হেরেছিল বাংলাদেশ।

আরো..