https://www.a1news24.com
৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:১৯

হংকং বিএন‌পির ক‌মি‌টি গঠন, স্থান পে‌লেন নারায়ণগ‌ঞ্জের ৩ জন ‎‎

নিজস্ব প্রতি‌নি‌ধি: ‎হংকংয়ে বিএনপির কমিটি গঠন করা হয়েছে। ‎শনিবার (​৫ সেপ্টেম্বর) ১১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ এ কমিটি ঘোষণা করা হয়।‎এতে মো. মোশারফ হোসেনকে সভাপতি এবং এস রহমান জহিরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

‎এদি‌কে, নব গ‌ঠিত কমি‌টি‌তে স্থান পে‌য়ে‌ছেন নারায়ণগ‌ঞ্জের ৩ জন। এদের ম‌ধ্যে ফতুল্লা থানার উত্তর মাসদাইর গাবতলী এলাকার ইঞ্জিনিয়ার মোঃ আবু ছালেক (পিএইচডি) উপ‌দেষ্টা প‌দে, সি‌দ্ধিরগঞ্জ থানার আদমজী এলাকার কে এম আহ‌মেদ রাজু ১নং যুগ্ম সম্পাদক প‌দে এবং সদর থানার দেও‌ভোগ মাদ্রাসা এলাকার আহ‌মেদ হা‌সিব সো‌বেল বি‌নোদন বিষয়ক সম্পাদক প‌দে ম‌নোনীত হ‌য়ে‌ছেন।

‎বিএন‌পির ৪৮ তম প্রতিষ্ঠাবা‌র্ষিকী পালন ও নবগ‌ঠিত ক‌মি‌টির অ‌ভি‌ষেক অনুষ্ঠা‌নে অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন হংকং বিএন‌পির উপদেষ্টা মন্ডলী সদস্য দেওয়ান সাইফুল আলম মাসুদ, মহিউদ্দিন মহি এবং সৈয়দ একরাম এলাহী নাসের সহ অন‌্যান‌্য উপ‌দেষ্টাবৃন্দ।

‎প্রবাসে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে নতুন কমিটি গঠন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। ।

‎উল্লেখ‌্য, নবগ‌ঠিত ক‌মি‌টি ঘোষনার পর বিদায়ী সফল সভাপতি মোঃ জাফর আলীকে ক্রেস্ট দি‌য়ে বিদায় সংবর্ধনা প্রদান ক‌রেন বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক।

 

আরো..