https://www.a1news24.com
৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৩৬

তালা প্রেসক্লাবে ড. হোসেন জিল্লুর রহমানকে ফুলেল শুভেচ্ছা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, বেসরকারি গবেষণা সংস্থা ‘পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার’ (পিপিআরসি)-এর নির্বাহী চেয়ারম্যান এবং ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরার তালায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন।মতবিনিময় শেষে তিনি তালা প্রেসক্লাব পরিদর্শন করেন। এ সময় তালা প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

শুভেচ্ছা জানান তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক জোয়ার্দার ফারুক হোসেন, সহ-সভাপতি আসাদুজ্জামান রাজু, অর্থ সম্পাদক মোতাহিরুল শাহীন, প্রচার সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবু, নির্বাহী সদস্য প্রণব ঘোষ বাবলু, জয়দেব চক্রবর্তী, ইমরান হোসেন, এসএম নাহিদ হাসান, তাপস সরকার, কামাল হোসেন, সেলিম হোসেন, রফিকুল ইসলাম, খলিলুর রহমান, সুমন রায় গণেশ ও সাংবাদিক মীর মিল্টন।এ সময় ড. হোসেন জিল্লুর রহমান তালা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

আরো..