https://www.a1news24.com
২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:০৪

কলারোয়ায় ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘জাতীয় তরুণ সংঘের নতুন কমিটি গঠন

সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক সম্পাদক মোস্তাক

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় ঐতিয্যবাহী ক্রীড়া সংগঠন জাতীয় তরুন সংঘের নতুন কার্যনির্বাাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২২ আগষ্ঠ) রাতে কলারোয়া সরকারি কলেজ সংলগ্ন ক্লাবের নিজস্ব ভবনে এক জরুরী সভায় ক্লাবের সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে ২৩ সদস্য বিশিষ্ঠ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

তিন বছর মেয়াদী নতুন কার্যনির্বাহী কমিটিতে মো: রবিউল হোসেনকে সভাপতি, আরিফুর রহমান রঞ্জুকে সাধারণ সম্পাদক ও মোস্তাক আহমেদকে সাংগঠনিক সম্পাদক করা হয়। এছাড়া কমিটিতে ৬ জনকে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে।

সভা শেষে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক জানান, ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত কলারোয়া উপজেলার ঐতিয্যবাহী ক্রীড়া সংগঠন জাতীয় তরুন সংঘ তাঁর ঐতিয্য অব্যাহত রাখতে কাজ করবে। মাদক থেকে যুব সমাজকে দুরে রাখতে অতি দ্রুতই কলারোয়া সরকারি কলেজ মাঠে ফুটবল টুর্নামেন্টের আয়োজন, তরুন প্রতিভাবান ফুটবল খেলোয়াড়দের প্রশিক্ষনসহ বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হবে। একই সাথে উপজেলায় বৃক্ষরোপনসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করা হবে।

কমিটি অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি রফিকুল ইসলাম মল্লিক, এনায়েত খাঁন টুন্টু, যুগ্ন-সাধারণ সম্পাদক সাজ্জাদ আহম্মেদ সোহেল, সহ-সাধারণ সম্পাদক ই্উনুছ আলী, কোষাধাক্ষ্য আলগমীর কবীর তারেক, দপ্তর সম্পাদক খালিদ সাইফুল্লাহ, সহ-দপ্তর সম্পাদক মুকুল হোসেন, ক্রীড়া সম্পাদক সুভাষ চন্দ্র, সহ-ক্রীড়া সম্পাদক শাহাদাৎ হোসেন অপু, প্রচার সম্পাদক নাছির উদ্দীন, সহ-প্রচার সম্পাদক আতিয়ার রহমান, সমাজ কল্যাণ সম্পাদক সাহেব আলী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক উত্তম গোলদার, সহ-সংস্কৃতি সম্পাদক সন্তোষ কুমার, শ্রমিক কল্যান সম্পাদক আনারুল ইসলাম, সহ- শ্রমিক কল্যান সম্পাদক রফিকুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মজনুর রহমান মজনু, শাহীনুরজ্জামান খাঁন পপি, মোজাম্মেল হক ও নজরুল ইসলাম।

এছাড়া উপদেষ্টা হিসেবে রয়েছেন, সিরাজুল ইসলাম, মাগফুর রহমান রাজু (সাবেক পৌর কাউন্সিলর), শেখ জামিল হোসেন (সাবেক পৌর কাউন্সিলর), শেখ আমজাদ হোসেন (সাবেক সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য), রফিকুল হাসান (সাবেক পৌর কাউন্সিলর) ও ডাঃ মনোয়ার হোসেন।

আরো..