Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
স্বেচ্ছাসেবক দলের ত্যাগ বিএনপি মনে রাখবে: আব্দুল কাইয়ুম চৌধুরী – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

স্বেচ্ছাসেবক দলের ত্যাগ বিএনপি মনে রাখবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বিএনপির দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের অন্যতম অংশীদার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে নানা নির্যাতন-নিপীড়ন সহ্য করে রাজপথে সক্রিয় ছিলেন। তাদের ত্যাগ ও তিতিক্ষা গণতন্ত্রের সংগ্রামের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

তিনি বলেন, ‘আজ এই সময়ে এসে বিএনপি সরকার পরিচালনা করছে। গণতান্ত্রিক যাত্রার পথে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদেরও অনেক ত্যাগ ও বিসর্জন রয়েছে। তবে এই পথচলা এখানেই শেষ নয়। আগামীর গণতান্ত্রিক বাংলাদেশকে উজ্জীবিত ও সমৃদ্ধ রাখতে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।’

আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, ‘দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রের ডালপালা বিস্তৃত হচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় অতীতের মতো রাজপথে ঐক্যবদ্ধ ও সক্রিয় থাকতে হবে। স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি সংগঠনের সকল নেতাকর্মীকে বিপ্লবী অভিবাদন জানাচ্ছি। আপনাদের ত্যাগ-তিতিক্ষার কথা বিএনপি সবসময় মনে রাখবে।’

বুধবার (১৯ আগস্ট) বিকেল ৪টায় রেজিস্ট্রি মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রার পূর্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাকিল মোর্শেদের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিফতাউল কবির মিফতার পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলী মো. নরুল হুদা, দেলওয়ার হোসেন, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, আব্দুর রউফ, সৈয়দ সারওয়ার রেজা, কায়ছান মাহমুদ সুমন, জাহাঙ্গীর মিয়াসহ নেতৃবৃন্দ।সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্যসচিববৃন্দ উপস্থিত ছিলেন।সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

আরো..