Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
প্রয়াত খালেদা জিয়ার জন্মদিনে খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী,হুইল চেয়ার বিতরণ – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

প্রয়াত খালেদা জিয়ার জন্মদিনে খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী,হুইল চেয়ার বিতরণ

প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম ও আরাফাত রহমান কোকো’র ৫৭ তম জন্মদিন উপলক্ষে নারায়নগন্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদের উদ্যেগে দোয়া মাহফিল ও ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী স্কুল ব্যাগ ও একজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক নেতাকর্মীরা।

আজ ১৫ই আগষ্ট’২০১৬ শনিবার বাদ আসর দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী বিতরণ ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এছাড়াও এ-উপলক্ষ্যে দিনব্যাপী কোরান তেলোয়াত করা হয়।

সংক্ষিপ্ত আলোচনা সভায় সদ্য সাবেক মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের একতা,সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক। তিনি বিনা চিকিৎসায় মৃত্যু মুখে পতিত হয়েছেন তবুও বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রাম থেকে এক চুল বিচ্যুত হয়নি।স্বৈরাচারদের সাথে কোনদিন আপোষ করেননি। বেগম খালেদা জিয়ার আদর্শ আমাদের জীবনে পাথেয় হয়ে থাকবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন ফ্যাসিষ্ট হাসিনা সরকার পরিকল্পিত ভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকো’কে হত্যা করেছে।

আরো বক্তব্য রাখেন সাবেক যুবদল সাধারণ সম্পাদক মমতাজউদ্দিন মন্তু, আনোয়ার মাহমুদ বকুল, জয়নাল আবেদীন, নুরুল হক চৌধুরী দিপু প্রমুখ।

দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকো’র রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মহানগর ওলামা দলের আহবায়ক হাফেজ শিব্বির আহমেদ। দোয়া মাহফিল শেষে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক যুবদল নেতা রানা মুজিব,নাজমুল কবীর নাহিদ,জুয়েল রানা,সুমন ভূইয়া,রানা মুন্সী,মো:মুসা,মো:মিঠু,রাসেল আহম্মেদ মনির,ইমন,ওসমান গনি,কুতুবউদ্দিন, আকরাম পলাশ,মাসুম খন্দকার,মাসুদ আহম্মেদ,রাজীব,খোকন গাজী,জসিম,ইসলাম,নাহিদ পারভেজ,নিপু,সোহেল শেখ সহ শতাধিক নেতাকর্মী।

আরো..