https://www.a1news24.com
১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৫৩

যুব সংগঠনের সাথে ডিজিটাল গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার বিষয়ক বুট-ক্যাম্প অনুষ্ঠিত

স্বাধীনতা প্রকল্পের আওতায় ‘যুব সংগঠনের সাথে ডিজিটাল গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ক বুট-ক্যাম্প সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) আলী বাহার চা বাগানোর বাংলোতে দিনব্যাপী এই বুট-ক্যাম্প অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আরডব্লিউডিও) আয়োজিত এ বুট-ক্যাম্প বাস্তবায়নে সহযোগিতা করে মানুষের জন্য ফাউন্ডেশন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। পুরো আয়োজনটি অর্থায়ন করেছে ইউরোপীয় ইউনিয়ন।

বুট-ক্যাম্পের উদ্দেশ্য ছিল তরুণ সাংবাদিক, মানবাধিকার কর্মী ও সামাজিক কর্মীদের ডিজিটাল নিরাপত্তা, মত প্রকাশের স্বাধীনতা এবং অপতথ্য মোকাবেলায় দক্ষ করে তোলা। একই সঙ্গে অংশগ্রহণকারীদের দায়িত্বশীল ডিজিটাল নাগরিক হিসেবে গড়ে তোলাও ছিল এর লক্ষ্য।
অংশগ্রহণকারীরা দলীয় কার্যক্রম, উপস্থাপনা ও সিমুলেশন অনুশীলনের মাধ্যমে বিষয়গুলো গভীরভাবে অনুধাবন করেন।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুর রফিক, প্লান ইন্টারন্যাশনালের পোগ্রাম স্পেশালিষ্ট নাসরিন নাহার, এডভাইজর সানজিদা আহমদ, সিলেট প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ও দেশ টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান খালেদ মেহেদি, আরডব্লিউডিও’র নির্বাহী পরিচালক সমীতা বেগম মীরা, ভাইস চেয়ারম্যান সমীক শহিদ জাহান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর সিলেট জেলা আইসিটি অফিসার শামীম আহমেদ। কর্মশালায় ফ্যাসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন- মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার মো.

মঞ্জুরুল আলম, প্রোজেক্ট অফিসার (মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন) নুসরাত ফাতিমা, আরডব্লিউডিও’র ম্যানেজার এন্ড ফাইন্যান্স অফিসার মো. মহসিন রেজা, প্রজেক্ট ফোকাল মো. জাহিদুল ইসলাম রশিদ, অ্যাকাউন্টস অফিসার নাহরিন সুলতানা, প্রকল্প কর্মকর্তা বাবুল কুমার সিংহ।

সিলেট বিভাগের চারটি জেলার বিভিন্ন স্থান থেকে আগত মোট ৩০ জন ইয়ুথ এই বুট-ক্যাম্পে অংশগ্রহণ করেন।

আরো..