সিলেট সিটি কর্পোরেশনের ৩০নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘চলন্তিকা ক্রীড়া চক্র’-এর উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় ৩০নং ওয়ার্ডের জৈনপুরস্থ মহালক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চলন্তিকা ক্রীড়া চক্রের সভাপতি মো. শাহীন রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী।প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেন- “বর্তমান যুগ হলো তথ্যপ্রযুক্তি ও মেধার যুগ। শিক্ষার্থীদের প্রথাগত শিক্ষার পাশাপাশি আইটি ও প্রযুক্তিতে দক্ষ হতে হবে, যাতে তারা আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে পারে। একইসাথে সমাজকে সুন্দর রাখতে তরুণদের সব ধরনের মাদক থেকে দূরে থাকতে হবে। সুস্থ দেহ ও পরিচ্ছন্ন মানসিকতাই মেধা বিকাশের মূল চাবিকাঠি।”
আমন্ত্রিত অতিথি হিসেবে ব্ক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- চলন্তিকা ক্রীড়া চক্রের উপদেষ্টা মো. মানিক মিয়া, জনার্ধন চক্রবর্তী, দিলওয়ার হোসেন দিলু, জুনেদ আহমদ জুনু, জুবের আহমদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের সহকারী পরিচালক ও সংগঠনের সদস্য প্রতাপ চৌধুরী, সহসভাপতি মো. আব্দুছ সালাম, মো রকিব খান, কার্যপরিষদ সদস্য মো. আনা মিয়া, মো. মঈন উদ্দিন, মো. সোহেল রানা, সহসাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক সুহেদ আহমদ, কোষাধ্যক্ষ মুন্না আহমদ মাসুম,শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক ফখরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক শফি আহমদ, প্রচার সম্পাদক জুনেদ আহমদ, দপ্তর সম্পাদক খালেদ আহমদ, সদস্য নাসির উদ্দিন নয়ন, আশরাফ আলী, সৈয়দ ইসমাইল আলী, মো মুজিবুর রহমান, আব্দুল মান্নান, আব্দুল কাদির, মুজিবুর রহমান আমান, ইয়াছিন আলী কাইয়ুম, মো রহুল আমিন রুবেল, মো. রাজু আহমদ, মো বাবুল মিয়া, মো তাইম আহমদ, জামিল আহমদ,মো বিলাল আহমদ বিলাল,মো আব্দুল মতিন।
এছাড়া প্রবাস থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন- প্রবাসী শাখার উপদেষ্টা সৈয়দ শামিম হোসেইন, সভাপতি ফয়সল আহমদ জসী, সাধারণ সম্পাদক কাজী কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ মোনায়েম খাঁন, নাজমুল হুদা মিনু, নিরু আম্বিয়া, খসরুজ্জামান খসরু, নাসির উদ্দিন কামাল, কাজী রুহুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, অভিবাবক ও শিক্ষার্থীরা।
সভার শুরুতে রুহের মাগফেরাত কামনা দোয়া করা হয় প্রতিষ্ঠাতা মরহুম কামাল উদ্দিন আহমদ, সাবেক সভাপতি মরহুম জামাল উদ্দিন, উপদেষ্টা মরহুম গোলাম কিবরীয়া হীরা মিয়া, মরহুম সালেহ আহমদ প্রাক্তন প্রধান শিক্ষক, মরহুম মাহবুব আলম খান, মরহুম শাহাদাত হোসেন, মরহুম বদরুল ইসলাম, মরহুম হাসান শহীদ হাসনু-এর। অনুষ্ঠানের শেষপর্যায়ে সভাপতি উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দের নিয়ে পুরস্কার বিতরণ করেন।