https://www.a1news24.com
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৫১

দিনাজপুরে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর জেলার ৬ উপজেলায় চলছে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং। বিদ্যুতের অভাবে সেচকাজে ঘটছে বিঘœ, হাসপাতালের রোগিরা প্রচন্ড গরমে আরো বেশি অসুস্থ্য হয়ে পড়ছেন।

বিরামপুরস্থ দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ সূত্রে জানা গেছে, এই সমিতির অধিনে দিনাজপুরের বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর, ঘোড়াঘাট, ফুলবাড়ি ও পার্বতীপুর উপজেলায় ৩ লক্ষাধিক বিদ্যুৎ গ্রাহক রয়েছে। এই ৬ উপজেলায় ৯০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও বর্তমানে জাতীয় গ্রিড থেকে সরবরাহ মিলছে ৪০ থেকে ৪৫ মেগাওয়াট। গড়ে অর্দ্ধেকের বেশি সময় লোডশেডিংয়ের কবলে পড়া এই ৬ উপজেলার গ্রামাঞ্চলে বিদ্যুৎ মিলছে ২৪ ঘন্টায় মাত্র ৪ ঘন্টা।

শনিবার (১ আগস্ট) দুপুরে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতাল ঘুরে দেখা গেছে, ভর্তি রোগিরা গরমে হাঁসফাস করছেন। রোগির স্বজনরা কেউ হাতপাখা দিয়ে আবার কেউ প্রেসক্রিপশন ফাইল দিয়ে বাতাস করে চলেছেন। রোগির স্বজনরা বলেন, প্রচন্ড গরমের মাঝে বিদ্যুৎ না থাকায় রোগিরা আরো বেশি অস্স্থ্যু হয়ে পড়ছেন।

হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শাহরিয়ার পারভেজ জানান, বিদ্যুতের প্রচন্ড লোডশেডিংয়ের কারণে জরুরী বিভাগে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। বিদ্যুতের অভাবে শ্বাস কষ্ট নিবারণে ব্যবহৃত নেবুলাইজার ও জটিল রোগির ক্ষেত্রে অক্সিজেন কন্সানটেটর মেশিন চালানো যাচ্ছেনা। এছাড়া করানো যাচ্ছেনা পরীক্ষা-নিরীক্ষা, সৃষ্টি হয়েছে পানি সংকট। তিনিও নির্দিধায় বলেন, প্রচন্ড গরম ও লোডশেডিংয়ের কারণে রোগিরা আরো বেশি অসুস্থ্য হয়ে পড়ছেন।

বিরামপুর পেশাজীবি ঐক্য ফোরামের আহবায়ক রফিকুল ইসলাম সরকার বলেন, আমাদের এলাকার তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ আমরাই পাচ্ছিনা। বিদ্যুৎ বিভাগের বিমাতাসূলভ পদক্ষেপে আমরা চরম ভোগান্তিতে পড়েছি। এলাকার বিদ্যুৎ নির্ভর ব্যবসা বাণিজ্য ও কৃষির সেচকাজে চরম বিপর্যয় নেমে এসেছে। এ অবস্থার উত্তোরণ না ঘটলে আমরা আন্দোলনের কর্মসুচিতে যাব।

উপজেলা শহর থেকে ১৫ কিলোমিটার দুরের মোহনপুর গ্রামের কৃষক জহির উদ্দিন মন্ডল বলেন, গ্রাম এলাকায় আমরা ২৪ ঘন্টার মধ্যে ৪ ঘন্টাও বিদ্যুৎ পাচ্ছিনা।

দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার (জিএম) প্রকৌশলী সাদেকুর রহমান বলেন, এই সমিতির গ্রাহকদের ৯০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও বর্তমানে জাতীয় গ্রিড থেকে ৪০ থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পাচ্ছি। এলাকার মানুষের দুর্ভোগে কোনরকম সহমর্মিতা না দেখিয়ে তিনি বলেন, এখানে আমার কোন করণীয় নেই।

আরো..