https://www.a1news24.com
,

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির সভাপতির মৎস্য ঘের দখল ও মাছ লুটের অভিযোগে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোটার,বাগেরহাট: বাগেরহাট প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে বুধবার (১১ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ০৮ নং ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আল আমিন শেখ।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, তার নিজ মালিকানাধীন বাঁশবাড়িয়া মৌজায় মিরা খালী ১০০ বিঘা, বাঁশবাড়িয়া ৪০ বিঘা ও চন্দ্রাখালী মৌজায় ২০ বিঘা মৎস্য ঘের থেকে গত ৭ নভেম্বর রাতে জোরপূর্বক মাছ ধরে নিয়ে যাওয়া হয়েছে। তার দাবি, এতে প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকার মাছের ক্ষতি হয়েছে।

আল আমিন শেখের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণে সভাপতির ঘেরে ডাকাতি স্টাইলে এই দখল ও লুটপাট চালানো হয়েছে। এ ঘটনায় তিনি লিখিত বক্তব্যে ২০ জনের নাম উল্লেখ করেন এবং আরও ৭০ থেকে ৮০ জন অজ্ঞাতনামা ব্যক্তির জড়িত থাকার অভিযোগ করেন। তাদের সবার বাড়ি চন্দ্রাখালী, থানা রামপাল, জেলা বাগেরহাট বলে বক্তব্যে উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি করেন, তিনি বিগত ফ্যাসিস্ট আমলে রাজনৈতিক মামলার আসামি ছিলেন। এ সময় তিনি রামপাল থানায় দায়ের হওয়া ৪টি রাজনৈতিক মামলার তালিকাও তুলে ধরেন। তিনি সাংবাদিকদের কাছে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ভোজপাতিয়া ইউনিয়নের মৎস্য ঘেরে বর্তমানে চলমান দখল ও লুটপাটের বিষয়টি তুলে ধরার অনুরোধ জানান।

এ সময় উপস্থিত ছিলেন ভোজপতিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মাদ হায়দার আলী ফকির,সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন,ভুক্তভোগী পরিবারের সদস্য আলাউদ্দিন শেখ প্রমুখ।

আরো..