https://www.a1news24.com
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:১৭

মাদকের সাথে জড়িত পরিবারের সদস্যদেরকে সরকারি সহায়তাসহ ফ্যামিলি কার্ড না দেওয়ার আহবান এমপির

টি.আই সানি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: মাদকাসক্ত পরিবার বা মাদকের সাথে জড়িত পরিবারের সদস্যরা যেন ফ্যামিলি কার্ড না পায়। মাদকাসক্ত পরিবারের সদস্যরা ফ্যামিলি কার্ড কেন কোনো সরকারি সহায়তাও না পায় সে বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। এতে কোনো রাজনৈতিক বা ধর্মীয় প্রভাব খাটানো যাবে না। এগুলো বন্ধ রাখলে মাদক কমে যাবে এবং সার্বিক পরিস্থিতি উন্নতি হবে।

সোমবার (২৭ জুলাই) সকাল ১০টায় গাজীপুরের শ্রীপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাজীপুর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু এমপি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মাদক বিরোধী প্রচার ও অভিযান প্রতিটি মসজিদে ইমামদেরকে মাদকের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার পরামর্শ দেন। মাদক বিরোধী অভিযানে যে সকল ব্যাক্তিকে সাজা বা গ্রেফতার করা হচ্ছে তাদের বিষয়ে জনগণকে জানানো উচিত। মাদক নির্মূলে পুলিশ ও র‌্যাবের ভূমিকা আরও জোরদার করার তাগিদ দেন। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে বরমী এলাকাকে সন্ত্রাস প্রবণ এলাকা, তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার, প্রহ্লাদপুর ইউনিয়নের মারতা গ্রামে চুরি, মাদক ও জুয়ার প্রতি বিশেষ নজর দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। যত্রতত্র ময়লা ফেলার বদঅভ্যাস দূর করার জন্য সচেতনতা গড়ে তুলতে হবে। পৌরসভা ও উপজেলার অন্যান্য এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার জন্য নির্দিষ্ট ডাম্পিং অথবা রিসাইক্লিং স্টেশন তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। জুলাই-আগস্ট আন্দোলনের চেতনা রক্ষা: জুলাই-আগস্ট আন্দোলনের পর দেশে রাজনৈতিক ও স্বস্তিদায়ক পরিবেশ তৈরি হয়েছে। ঐক্যবদ্ধভাবে কাজ করে সেই ঐক্যের চেতনা বজায় রাখা এবং অপশক্তিকে রোখার আহ্বান জানান।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঁইয়ার সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: নাহিদ নিহাদ নিয়াজ শিশির, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা: শফিকুল ইসলাম, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূীর আলম, শ্রীপুর উপজেলা প্রকৌশলী তৌহিদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, শ্রীপুর উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব, শ্রীপুর পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকার, শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর নূরুল ইসলামসহ মুক্তিযোদ্ধ, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

আরো..