কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়া উপজেলায় মাদক সেবনের দায়ে বাবু মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
থানা সূত্রে জানা যায়, উপজেলার কুর্শা ইউনিয়নের বাহাগিলী গ্রামের সোলেমান মিয়ার ছেলে বাবু মিয়াকে সোমবার বিকেলে মাদক সেবনের অভিযোগে পুলিশ আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল মাদক সেবনের দায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।
দন্ডাদেশের পর বাবু মিয়াকে রংপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শিহাব উদ্দিন।