https://www.a1news24.com
১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৫৭

কেন্দ্রীয় ঈদগাহ মাঠ স্থাপনে কাউনিয়ায় সভা ও পূর্ণাঙ্গ কমিটি গঠন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়ায় লক্ষাধিক মুসল্লির জন্য স্থায়ী ও আধুনিক কেন্দ্রীয় ঈদগাহ মাঠ স্থাপনের লক্ষ্যে গত শুক্রবার রাতে কাউনিয়া দাখিল মাদ্রাসা হলরুমে সাধারণ সভা, পূর্ণাঙ্গ কমিটি গঠন ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় আহলে হাদীস ঈদগাহ পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, শায়েখ মুয়াজ বিন জামাল মাদানী, হাফেজ তাকিবুল ইসলাম ও বালাপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আনছার আলী।

বক্তারা জানান, ১৯৭৯ সাল থেকে কাউনিয়া দাখিল মাদ্রাসা মাঠ কেন্দ্রীয় ঈদগাহ হিসেবে ব্যবহৃত হলেও মুসল্লির সংখ্যা বেড়ে যাওয়ায় নতুন ও বৃহৎ ঈদগাহ মাঠের প্রয়োজন দেখা দিয়েছে। সভায় মাঠ স্থাপনের জন্য একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এছাড়া প্রকল্প বাস্তবায়নে ৩ লাখ টাকার বিশেষ বরাদ্দের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানানো হয়।

আরো..