https://www.a1news24.com
৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:০৭

কাউখালীতে গাঁজাসহ দুই মাদক কারবারিসহ চারজন গ্রেপ্তার

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা: পিরোজপুরের কাউখালী থানা পুলিশের অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসায় সহযোগিতার অভিযোগে আরও দুইজনকে আটক করা হয়।গ্রেপ্তাররা হলেন, রাজু হাওলাদার (৩০) ও কবির হোসেন (৪৮)। এছাড়া সহযোগিতার অভিযোগে ফাহিম (২২) ও সজল (৩০)কে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে মোট ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ হাজার টাকা। এ ঘটনায় কাউখালী থানায় মামলা দায়ের করা হয়েছে।কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তার চারজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো..