https://www.a1news24.com
৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০২

তালায় মহিলা দলের আলোচনা সভা অনুষ্ঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা মহিলা দলকে সুসংগঠিত করার লক্ষ্যে তালায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৪ জুলাই) সকালে তালা বাজারে মহিলা দলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা দলের আহ্বায়ক মেহেরুন নেছা মিনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মহিলা নেত্রী রাশিদা বেগম, আকলিমা বেগম, হাফিজা বেগম, জাহানারা বেগম, সেলিনা বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ।এ সময় উপজেলার ১২টি ইউনিয়ন থেকে আগত মহিলা নেত্রীরা উপস্থিত ছিলেন।

আরো..