স্টাফ রিপোটার,বাগেরহাট: বাগেরহাটে উৎসবমুখর ও গৌরবোজ্জ্বল পরিবেশে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে বাগেরহাট জেলা বার অডিটোরিয়ামে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবনের ওপর আলোকপাত করে বলেন, “শহীদ জিয়া ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের রূপকার। দেশের ক্রান্তিলগ্নে তাঁর বলিষ্ঠ নেতৃত্ব জাতিকে সঠিক দিকনির্দেশনা দিয়েছিল। বর্তমান সময়ে তাঁর আদর্শ ও দর্শন দেশপ্রেমিক প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক।”
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র আইনজীবী ও বাগেরহাট আইনজীবি সমিতির সাবেক সভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট অহিদুজ্জামান দীপু বক্তব্যে বলেন, “শহীদ জিয়ার আদর্শকে ধারণ করেই আমাদের আইনি অঙ্গনসহ দেশের সব স্তরে ন্যায়বিচার ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। তিনি স্বৈরাচারের বিরুদ্ধে আইনজীবীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান।”
তিনি আরো বলেন, “শহীদ জিয়া ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের রূপকার। দেশের ক্রান্তিলগ্নে তাঁর বলিষ্ঠ নেতৃত্ব জাতিকে সঠিক দিকনির্দেশনা দিয়েছিল। বর্তমান সময়ে তাঁর আদর্শ ও দর্শন দেশপ্রেমিক প্রতিটি নাগরিকের জন্য অত্যনমশ প্রাসঙ্গিক।”
জামায়াতে ইসলামীর নায়েবে আমির অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ তাঁর বক্তৃতায় শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বলেন, “জাতীয় ঐক্য ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় শহীদ জিয়ার অবদান চিরস্মরণীয়। ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দেশপ্রেমিক শক্তিকে এক হয়ে কাজ করতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট শেখ আলতাব হোসেন। এ সভায় উপস্থিত ছিলেন বাগেরহাট আইনজীবী সমিতির আহবায় মাহফুজুর রহমান লাহু, সদস্য সচিব শেখ মোশারফ হোসেন মন্টু, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ লালন,বর্তমান সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট আলহ্বাজ মোহাসিন আলী, এডভোকেট হাওলাদার মান্নান,অ্যাডভোকেট নজরুল ইসলাম কাজল,অ্যাডভোকেট এস.এম. জিন্নাহ, অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ মুক্ত, অ্যাডভোকেট শিকদার ইমরানসহ আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফরমের সদস্য সচিব শেখ নুরুল ইসলাম। অনুষ্ঠানে জেলা আইনজীবী ফোরামের বিপুল সংখ্যক সদস্য, আইনজীবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জিয়াউর রহমানের কর্মময় জীবন ও দেশের উন্নয়নে তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
বক্তারা আইনি অঙ্গনে পেশাদারিত্ব বজায় রাখার পাশাপাশি দেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের অগ্রণী ভূমিকা পালন করার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন এডভোকেট মল্লিক জালাল উদ্দিন।