https://www.a1news24.com
৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:০৯

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত

পার্বতীপুর প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুর উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত আহ্বায়ক কমিটি গঠনের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত করা হয়েছে। বুধবার (৩ জুন) দিনাজপুর জেলা এনসিপির পক্ষ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জেলা সাংগঠনিক নির্দেশনার আলোকে পার্বতীপুর উপজেলা এনসিপির গত ২ জুন ২০২৬ তারিখে প্রকাশিত স্মারক নং এনসিপি/দিন/কমিটি/২০২৬/০৩-এর মাধ্যমে ঘোষিত কমিটি যথাযথ সাংগঠনিক প্রক্রিয়া ও অনুমোদন ছাড়া গঠন করা হয়েছিল। ফলে উক্ত কমিটির সকল কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকল নেতাকর্মীকে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে কেন্দ্রীয় ও জেলা নেতৃত্বের পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করার আহ্বান জানানো হয়েছে।

দিনাজপুর জেলা এনসিপির অস্থায়ী কার্যালয় (গণেশতলা, সদর, দিনাজপুর) থেকে প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে জেলা সাংগঠনিক সম্পাদকবৃন্দ স্বাক্ষর করেন। স্বাক্ষরকারীরা হলেন— সোহেল সাজ্জাদ, জোবাইদুল হক, রিয়াজ উদ্দিন, মিনহাজ জামান, একরামুল হক আবির এবং মো. জাহিদ হাসান।

উল্লেখ্য, গত ২ জুন পার্বতীপুর উপজেলা এনসিপির একটি আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদনের ঘোষণা দেওয়া হয়েছিল। তবে জেলা কমিটির এই সিদ্ধান্তের ফলে ওই কমিটির কার্যক্রম আপাতত স্থগিত হয়ে গেল।

আরো..