https://www.a1news24.com
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:২৮

তারেক রহমানের ‘প্ল্যান’ বাস্তবায়নে নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে: লিটন আহমদ

মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কার ও আধুনিক বাংলাদেশ গড়ার দূরদর্শী পরিকল্পনা বা ‘আই হ্যাভ এ প্ল্যান’ (ও যধাব ধ ঢ়ষধহ) বাস্তবায়নে দলের প্রতিটি স্তরের নেতাকর্মীকে ইস্পাতকঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক, সিলেট জেলা জুলাই যোদ্ধা সংসদের আহবায়ক ও আসন্ন গোলাপগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী লিটন আহমদ।

তিনি মঙ্গলবার (২ জুন) রাতে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের চৌধুরী বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির উদ্যোগে ঈদ পুর্ণমিলনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

লিটন আহমদ বলেন, তারেক রহমানের পরিকল্পনা কেবল ক্ষমতা পরিবর্তনের কোনো ছক নয়, বরং এটি দেশের ১৮ কোটি মানুষের ভাগ্য পরিবর্তন, রাষ্ট্রীয় কাঠামো মেরামত এবং প্রতিটি নাগরিকের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার একটি মহৎ রোডম্যাপ।

তিনি বলেন, “দেশনায়ক তারেক রহমান আমাদের সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার ডাক দিয়েছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন,’ও যধাব ধ ঢ়ষধহ’। কিন্তু নেতার এই দূরদর্শী পরিকল্পনা তখনই শতভাগ সফল হবে, যখন আমরা মাঠপর্যায়ের প্রতিটি নেতাকর্মী নিজেদের ভেতরের ছোটখাটো মতপার্থক্য ও মান-অভিমান ভুলে ঐক্যবদ্ধ হব। আমাদের শক্তি আমাদের ঐক্য। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তবে কোনো অপশক্তি আমাদের অগ্রযাত্রাকে রুখতে পারবে না।”

নেতাকর্মীদের প্রতি সুনির্দিষ্ট সাংগঠনিক নির্দেশনা দিয়ে এই নেতা আরও বলেন, “দলের ভেতর একে অপরের বিরুদ্ধে কাঁদা ছোড়াছুড়ি সম্পূর্ণ বন্ধ করতে হবে। ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করে প্রতিটি ওয়ার্ড, প্রতিটি পাড়া-মহল্লায় সাধারণ মানুষের দোরগোড়ায় যেতে হবে। তারেক রহমানের এই ‘প্ল্যান’ ও ৩১ দফার বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে হবে এবং তাদের বোঝাতে হবে যে এই পরিকল্পনা তাদের নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য।”

বক্তব্যে তারেক রহমানের পরিকল্পনার মূল স্তম্ভগুলো তুলে ধরে বলা হয়, বিচার বিভাগ ও প্রশাসনের স্বাধীনতা, যুবসমাজের জন্য যুগোপযোগী কর্মসংস্থান সৃষ্টি, বাজার সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনা এবং একটি জবাবদিহিমূলক সুশাসন কায়েম করাই এই পরিকল্পনার মূল লক্ষ্য। কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে দলের কঠোর শৃঙ্খলা বজায় রেখে রাজপথে সক্রিয় থাকার জন্য নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।

সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি অলিউর রহমান শামিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন-মহানগর বিএনপি নেতা ওজি মোহাম্মদ কাওছার, লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির সহসভাপতি জুসেদ আহমদ, সহসভাপতি এমাদ উদ্দিন, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান দারা, রেদোয়ান আহমদ, সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ রাসেল, সহপ্রচার সম্পাদক এমদাদ হোসেন রুহেল, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক উদ্দিন, ৬নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেদোয়ান উদ্দিন, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মতিন, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বাছিত, ১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ, ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন, ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি নাজিম উদ্দীন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাহাত চালকদার, সদস্য মুজিবুর রহমান মুজিব, আব্দুল আহাদ, আবুল কালাম আজাদ টিপলু, রাজন আহমদ রাজু, কাহিল আহমদ, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শরফ উদ্দিন, জেলা যুবদল নেতা আলী হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রেদওয়ান উদ্দিন, ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক রুমেল আহমদ, ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক তোফায়েল আহমদ সুমেল, ভারপ্রাপ্ত সভাপতি রুহেল আহমদ, লক্ষণাবন্দ ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক মাছুম আহমদ, উপজেলা ছাত্রদল নেতা রুমন আহমদ প্রমুখ। শুরুতে কোরআন তেলাওয়াত করেন ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ সালেহ আহমদ। অনুষ্ঠানে লক্ষণাবন্দ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো..