https://www.a1news24.com
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:২৮

ভুল্লী ও রুহিয়া উপজেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মির্জা ফখরুল

ফিরোজ সুলতান,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার ভুল্লী ও রুহিয়া বাসির দীর্ঘদিনের স্বপ্ন ও দাবির পরিপ্রক্ষিতে অবশেষে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল নতুন দুই উপজেলা ‘ভুল্লী’ ও ‘রুহিয়া’।এর আগেই উপজেলা দুটি ঘোষণার পর আজ ০৩/০৬/২৬ বুধবার এক জমকালো ও ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই দুই নতুন উপজেলার প্রশাসনিক কার্যক্রমের ফলক উন্মোচন ও উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

উপজেলা উদ্বোধনের খবরকে কেন্দ্র করে সকাল থেকেই ভুল্লী ও রুহিয়া এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছিল। ত্বোরণ, ব্যানার ও ফেস্টুনে সেজে ওঠে চারপাশ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “ভুল্লী ও রুহিয়াকে পূর্ণাঙ্গ উপজেলায় রূপান্তর করা এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল। আজ সেই স্বপ্ন পূরণ হলো। এই দুই উপজেলার মাধ্যমে স্থানীয় প্রশাসনিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাবে এবং এই অঞ্চলের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়ন আরও বেগবান হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন ও সম্পাদক পয়গাম আলী এছাড়াও উপস্থিত ছিলেন রুহিয়া থানা বিএনপির সভাপতি আব্দুর জব্বার জেলা বি এনপির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ হাসান মাহমুদ মামুন সহ স্থানীয় ও কেন্দ্রীয় বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।

প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক এবং পুলিশ সুপার বেলাল হোসেন। তারা নতুন এই দুই উপজেলার আইনশৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক কার্যক্রম দ্রুততার সাথে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন।জনমনে আনন্দ ও উচ্ছ্বাস উদ্যম জনগনের চাওয়ার প্রতিফলন।

নতুন দুই উপজেলা উদ্বোধনের পর স্থানীয় সর্বস্তরের মানুষের মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। এলাকাবাসী জানান, এখন থেকে আর সামান্য কাজের জন্য জেলা সদরে ছুটে যেতে হবে না। ঘরের কাছেই মিলবে উপজেলার যাবতীয় প্রশাসনিক সুবিধা।উদ্বোধন শেষে একটি বিশেষ দোয়ার আয়োজন করা হয় এবং নেতাকর্মী ও সাধারণ জনগণের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

আরো..