স্টাফ রিপোটার,বাগেরহাট: সুন্দরবনকে প্লাাষ্টিক,পলিথিন মুক্ত রাখতে ও জন সচেতনাতা বাড়াতে সুন্দরবন জার্নালিজম ফোরামের সভা অনুষ্ঠিত। বুধবার(২ মে) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সুন্দরবন জার্নিালিজম ফোরামের সভাপতি মো:কামরুজ্জামানের সভাপতিত্বে জন সচেতনাতা মূলক সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবুসাঈদ শুনু। সভায় সুন্দরবনকে প্লাষ্টিক পলিথিন মুক্ত রাখার নানা কৌশল উপস্থাপন করেন সেচ্ছাসেবি সংগঠন রূপান্তরের জেলা প্রকল্প কর্মকর্তা খোন্দকার জিলানী হোসেন। উন্নয়ন সংস্থা রুপান্তরের সহযোগীতায় অনুষ্ঠিত এই সভায় জেলার বিভিন্ন উপজেলার ২৫জন গনমাধ্যম কর্মী অংশ গ্রহন করেন। গনমাধ্যম কর্মীরা সুন্দরবনে ভ্রমন পিপাসু পর্যাটকদের সুন্দরবনের পরিবেশ পতিবেশ ঠিকরাখতে এবং তাদের সচেতনাতা বাড়াতে প্লাষ্টিক পলিথিন ব্যাহারের ক্ষতিকর বিষয়টি গুরুত্ব সংবাদ মাধ্যমে তুলে ধরার অভিভ্যাক্তি প্রকাশ করেন ।
২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, রাত ১০:০২