https://www.a1news24.com
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩৯

কাউখালীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চরঘেরা ও বাধা জাল জব্দ

কাউখালী(পিরোজপুর)সংবাদদাতা: পিরোজপুরের কাউখালীতে মৎস্য অধিদফতর ও নৌ পুলিশের যৌথ কম্বিং অপারেশনে প্রায় ৮০ হাজার টাকা মূল্যের ১৫ টি অবৈধ চরঘেরা ও ৭০ হাজার টাকা মুল্যের বাধা জাল জব্দ করা হয়েছে।সোমবার (২০ এপ্রিল ) সকালে এবং রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চিরাপাড়া নদী, গান্ডতা এবং লাংগুলী খালে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে উক্ত এলাকা থেকে আনুমানিক ৮০ হাজার টাকা মুল্যের চরঘেরা জাল জব্দ করা হয়। এ সময় অভিযানের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত জাল পুড়িয়ে বিনস্ট করা হয়। এর আগে রবিবার বিকেলে প্রায় ৭০ হাজার টাকা মুল্যের অবৈধ বাধা জাল জব্দ করা হয়।

এ ব্যাপারে কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন গোপন সংবাদের ভিত্তিতে ভোর থেকেই এ অভিযান চালানো হয়। এসময় নদীতে এবং নদীর আশে পাশে পাতানো মাছ ধরার নিষিদ্ধ ১৫টি চরঘেরা জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী পুলিশ ও স্থানীয়দের উপস্থিতিতে ঘটনাস্থলেই পুড়িয়ে ফেলা হয়।

আরো..