https://www.a1news24.com
২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৪৯

বিরামপুরে চার মাদকসেবীর কারাদন্ড

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর থানা পুলিশ চার মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমান আদালতে দিলে আদালত তাদেরকে তিন মাস করে কারাদন্ডাদেশ দিয়েছেন। থানা পুলিশ দন্ডপ্রাপ্তদের রবিবার (২৫ অক্টোবর) দিনাজপুর কারাগারে পাঠিয়েছে। জানা গেছে, বিরামপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শনিবার বিকেলে চার মাদকসেবীকে আটক করে। পরে তাদেরকে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা. তানজিনা খাতুনের আদালতে হাজির করা হয়। আদালত তাদেরকে তিন মাস করে বারাদ-ের আদেশ দিয়েছেন। দন্ডপ্রাপ্তরা হলেন, বিরামপুর পৌর এলাকার মাহমুদপুর গ্রামের রেজওয়ান (২৪), রাজু আহম্মেদ (২৮), রাজু কিসকু (২৩) এবং বিরামপুর পূর্বপাড়া গ্রামের সোহেল (৩২)। বিরামপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, দন্ডপ্রাপ্ত চারজনকে রবিবার দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

আরো..