https://www.a1news24.com
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:০৬

মুরারিচাঁদ কলেজ বইমেলায় পান্না রানী রায়ের দুটি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

মুরারিচাঁদ কলেজের সাবেক অধ্যক্ষ, কবি ও লেখক পান্না রানী রায়ের দুটি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার সকালে মুরারিচাঁদ কলেজের কবিতা পরিষদ আয়োজিত ৮ম বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে অপরাজিতা এবং কাল¯্রােত গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিরা। কলেজ ক্যাম্পাসে তিনদিনব্যাপি এই বইমেলা অনুষ্ঠিত হচ্ছে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরারিচাঁদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ আকমল হোসেন, শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ, প্রফেসর পান্না বসু, প্রফেসর সুনীল ইন্দু অধিকারী, প্রফেসর ফৌজিয়া আজিজ, সহযোগী অধ্যাপক জনাব শাহনাজ বেগম, সহকারী অধ্যাপক অঘ্রাতা সৌরভ, মুরারিচাঁদ কলেজের কবিতা পরিষদের সাবেক সভাপতি মইনুল হাসান আবির, বর্তমান সভাপতি মোঃ আলী জাবের এসময় উপস্থিত ছিলেন।

গ্রন্থ দুটির লেখক পান্না রানী রায় এবং অভ্রপ্রকাশনের প্রধান নির্বাহী অপূর্ব শর্মা মোড়ক উন্মোচনে অংশ নেওয়ায় অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন।উল্লেখ্য, ২০১৭ সাল থেকে এমসি কলেজে নিয়মিত বইমেলার আয়োজন করছে কলেজের কবিতা পরিষদ। বইমেলা এবছর অষ্টম বর্ষে পদার্পন করেছে। সোমবার শুরু হওয়া বইমেলা চলবে আগামী বুধবার পর্যন্ত। বইমেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

আরো..