https://www.a1news24.com
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:০৭

ফসিয়ার রহমান মহিলা কলেজে সংবর্ধিত এমপি

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
পাইকগাছার ঐতিহ্যবাহী ফসিয়ার রহমান মহিলা কলেজের পক্ষ থেকে খুলনা -৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল আজাদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১৩ এপ্রিল সোমবার দুপুরে ফসিয়ার রহমান মহিলা কলেজ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি এমপি আলহাজ্ব মাওলানা আবুল আজাদকে ফুলেল শুভেচ্ছা, মানপত্র ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করার মাধ্যমে সংবর্ধনা প্রদান করেন কলেজ কর্তৃপক্ষ। অধ্যক্ষ উৎপল কুমার বাইন এর সভাপতিত্বে ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ, সেক্রেটারি মোঃ আলতাফ হোসেন, এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, প্রধান শিক্ষক আনিসুর রহমান, আলহাজ্ব হাফেজ মাওলানা জালাল উদ্দীন, জামায়াত নেতা সম আব্দুল্লাহ আল মামুন, আব্দুর রহিম, মুজাহিদুল ইসলাম ও শিক্ষার্থী রোকেয়া আনজুম। সভায় কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভায় কলেজের পক্ষ থেকে এমপি আবুল কালাম আজাদের কাছে কলেজের বিভিন্ন সমস্যা তুলে ধরে প্রাচীর নির্মাণ, আধুনিক মানের আইসিটি ভবন এবং ছাত্রী নিবাস নির্মাণ সহ প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী উপজেলা সদরের উচ্চ মাধ্যমিক পর্যায়ের একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কলেজটি জাতীয় করণের দাবি জানান। অনুষ্ঠানে এমপি আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ কলেজের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন কলেজ কর্তৃপক্ষকে। অনুষ্ঠানে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা জালাল উদ্দীন।

আরো..