Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
ক্রোয়েশিয়াকে হারিয়ে অবশেষে জয়ে ফিরল ব্রাজিল – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

ক্রোয়েশিয়াকে হারিয়ে অবশেষে জয়ে ফিরল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: প্রথমার্ধের যোগ করা সময়ে পাওয়া গোল ব্রাজিলকে এগিয়ে রাখল লম্বা সময়। শেষ দিকে গোল হজম করে আবারও হোঁচট খাওয়ার শঙ্কায় পড়েছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু অন্তিম সময়ে দুই গোল করে ক্রোয়েশিয়াকে হারিয়ে জয়ে ফিরেছে কার্লো আনচেলত্তির দল।

যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোর ক্যাম্পিং স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার সকালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি ৩-১ গোলে জিতেছে ব্রাজিল।

তিন ম্যাচ পর জয়ের দেখা পেল সেলেসাওরা। আগের ম্যাচে ফ্রান্সের বিপক্ষে হারের ম্যাচের একাদশে এদিন ছয়টি পরিবর্তন আনেন কোচ আনচেলত্তি। প্রথম গোলটি পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে প্রথমার্ধের যোগ করা সময় পর্যন্ত। নিজেদের ডি বক্স থেকে পাল্টা আক্রমণে উঠে ভিনিসিউস জুনিয়রের পাস থেকে গোলটি করেন দানিলো।

ম্যাচের ৮৪ থেকে পরবর্তী ৮ মিনিটে হয়েছে বাকি ৩ গোল। এন্দ্রিক মাঠে নামানের পর ব্রাজিলের খেলায় গতি বাড়ে।

ফ্রুকের পাস থেকে ক্রোয়েশিয়ার হয়ে সমতা টানেন লাভরো মেজর। চার মিনিটের মাথায় পেনাল্টি পেয়ে ব্রাজিলকে এগিয়ে নেন ইগর থিয়াগো। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গাব্রিয়েল মার্তিনেল্লি ব্যবধান ৩-১ করে দেন। তার মানে ম্যাচের শেষ ৫ মিনিটে দুই গোল করেছে ব্রাজিল।

আরো..