Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
বিশ্বকাপে ফিরল সুইডেন-তুরস্ক ও চেক রিপাবলিক, ৫২ বছর পর ডিআর কঙ্গো – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

বিশ্বকাপে ফিরল সুইডেন-তুরস্ক ও চেক রিপাবলিক, ৫২ বছর পর ডিআর কঙ্গো

স্পোর্টস ডেস্ক:কসোভোর স্বপ্ন ভেঙে ২৪ বছর পর বিশ্বকাপে ফিরেছে তুরস্ক। একই রাতে রবের্ত লেভানদোভস্কির পোল্যান্ডের স্বপ্ন চূর করে এক আসর পর বিশ্বকাপে ফিরেছে সুইডেন। ৫২ বছর পর বৈশ্বির আসরে ফিরেছে ডিআর কঙ্গো। ডেনমার্কের আশা গুঁড়িয়ে একই মঞ্চে তাদের সঙ্গী চেক রিপাবলিক।জমজমাট লড়াইয়ে মঙ্গলবার রাতে ইউরোপ অঞ্চলের বাছাইয়ের প্লে অফের ফাইনালে ৩-২ গোলে জিতেছে সুইডেন।

ঘরের মাঠে ১৯তম মিনিটে অ্যান্থনি এলাঙ্গার গোলে এগিয়ে যায় সুইডেন। ৩৩তম মিনিটে পোল্যান্ডকে সমতায় ফেরান নিকোলা জালেভস্কি। ৪৪তম মিনিটে স্বাগতিকরা আবার এগিয়ে যায় গুস্তাফের গোলে। ৫৫তম মিনিটে স্কোরলাইন ২-২ করেন কারোল।

৮৮তম মিনিটে সুইডেনকে তৃতীয় দফায় এগিয়ে নেন ইয়োকেরেশ। আর্সেনাল ফরোয়ার্ডের এই গোলে উল্লাসে ফেটে পড়ে গোটা স্টেডিয়াম।আরেক প্লে অফ ফাইনালে ইউরোপের সবচেয়ে ছোট দেশ কসোভোকে তাদের মাঠে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকেট পেয়েছে তুরস্ক।

একই অঞ্চল থেকে ডেনমার্কের বিদায়টা সত্যিই হতাশাজনক। ম্যাজ জুড়ে আধিপত্য করেছে তারাই। কিন্তু নির্ধারিত সময়ে ১-১ ড্রয়ের পর অতিরিক্ত সময়েও একটি করে গোল পায় দুই দল। দুই বারই এগিয়ে যায় চেক রিপাবলিক।

২-২ ড্রয়ের পর টাইব্রেকারে ৩-১ গোলে জিতে বিশ্বকাপের টিকেট পায় চেক রিপাবলিক।তবে রাতের সবচেয়ে আবেগঘন সাফল্য পেয়েছে ডিআর কঙ্গো। জ্যামাইকাকে হারিয়ে পাঁচ দশকেরও বেশি সময় বিশ্বকাপের মূল মঞ্চে ফিরল মধ্য আফ্রিকার দেশটি।

মেক্সিকোর গুয়াদালাহারায় বাংলাদেশ সময় বুধবার ভোরে শেষ হওয়া আন্তঃমহাদেশীয় প্লে-অফ ফাইনালে ১-০ গোলে জিতেছে ডিআর কঙ্গো। ১০০তম মিনিটে গোলটি করেন বার্নলির ডিফেন্ডার এক্সেল টোয়ানজেবি।

ম্যানচেস্টার ইউনাইটেডের যুব দল থেকে উঠে আসা টোয়ানজেবির সুযোগ ছিল ইংল্যান্ডের হয়ে খেলার। দেশটির বয়সভিত্তিক দলের হয়ে খেলেনও তিনি। তবে জাতীয় দলে খেলার জন্য পরে বেছে নেন জন্মভূমিকে। তার কাঁধে চড়েই এবার বিশ্বকাপে ফিরল দেশটি।

এ নিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপের মূল মঞ্চে দেখা যাবে ডিআর কঙ্গোকে। ১৯৭৪ আসরে প্রথমবার তারা বিশ্বকাপে খেলেছিল জাইরে নামে।

আরো..