Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
পাইকগাছায় আইনশৃঙ্খলা সভায় এমপি আজাদ – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

পাইকগাছায় আইনশৃঙ্খলা সভায় এমপি আজাদ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় আইনশৃঙ্খলা ও উপজেলা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ সভায় পৌঁছালে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপির আহŸায়ক ডাঃ আব্দুল মজিদ।

মঙ্গলবার সকালে উপজেলা মিলনায়তনে মাসিক আইনশৃঙ্খলা ও উপজেলা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কয়রা-পাইকগাছা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। সভায় উপজেলা প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের কল্যাণে ও নিরপেক্ষ স্বচ্ছতার ভিত্তিতে কাজ করতে হবে। আপনাদের কলমের স্বচ্ছতার জবাবদিহিতা রয়েছে দুটি জায়গায়, আল্লাহু ও জনগণের কাছে। এই দুটি জায়গায় সঠিক ভাবে দায়িত্ব আপনারা নিশ্চিত করবেন। এসময় তিনি বলেন, সব জায়গায় আপনাদের ভুমিকা থাকবে জিরোপন্টে। কারোর চাপে পড়ে নিরপেক্ষতা হারাবেন না। এছাড়াও সরকারি কাজে কোন প্রকার অবৈধ লেনদেন না হয় নিশ্চিত করতে হবে। সভাপতির বক্তব্যে ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, উপজেলা প্রশাসন সবসময় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। তিনি থানার আইন-শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, যে কোনো অপরাধ বা অনিয়মের তথ্য দ্রæত প্রশাসনকে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী, উপজেলা বিএনপির আহŸায়ক ডাঃ আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আলতাফ হোসেন, চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান, আব্দুল্লাহ সরদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। বক্তারা তাদের বক্তব্যে মাদক কারবারি ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর নজরদারি, গ্রাম পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, বাজার মনিটরিং জোরদার, ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং সামাজিক স¤প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার আহŸান জানানো হয়।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়মিত টহল জোরদার, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। সভা শেষে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রাখতে সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহŸান জানানো হয়।

আরো..