https://www.a1news24.com
৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:১২

পাইকগাছায় নানা ইস্যুতে পানি কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় মানববন্ধন পরবর্তী ফলোআপ, সুপেয় পানি ব্যবস্থাপনা,খাল ও নদী পুনঃখনন,টিআরএম কার্যক্রমচালুসহ বিভিন্ন ইতিবাচক ইস্যুতে উপজেলা পানি কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ ফেব্রæয়ারি মঙ্গলবার সকালে পাইকগাছা প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা পানি কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ সেখ মো, রুহুল কুদ্দুস। বে-সরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ আয়োজিত ও হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশ বাংলাদেশের সহযোগিতা অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন উত্তরনের উপজেলা কোঅডিনেটর মো,ফয়সাল মন্ডল।

কমিটি সংশ্লিষ্টের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক শেখ আব্দুল হান্নান, সাধারন সম্পাদক শেখ সাদেকুজ্জামান, যুগ্ম সম্পাদক অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক সুধাংশু কুমার মন্ডল, যুগ্ম সম্পাদক প্রভাষক রবীন্দ্র নাথ কর্মকার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুকৃতি মোহন সরকার, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম ও সদস্য সাংবাদিক এস,এম,আলাউদ্দিন সোহাগ,স্নেহেন্দু বিকাশ, জিএম মিজানুর রহমান, কৃষ্ণ রায় ও আবুল হাসেমসহ মাকসুদুর রহমান মুকুল,ঝর্না রানী সরকার,নাজমা আক্তার,তাছলিমা খাতুন, তাহেদুর রহমান টিটু,সেলিনা আক্তার রেনু,আলিফা খাতুনসহ উত্তরণ সিডিও মো,মনিরুল ইসলাম মনি ,মেহেদী হাসান টিটু ও মো, কামরান খাঁন।

সভায় বক্তারা উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকারী খাসখাল ও পুকুরের ইজারা বন্দ করা, পানি নিষ্কাশনে খাল খনন, সুপেয় পানি ব্যবস্থাপনা, বিভিন্ন জরুরি বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে তা সমাধানের জন্য আলোচনা করা হয়।

আরো..