https://www.a1news24.com
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:১১

দেশ ছাড়ার গুজবের মধ্যেই বিসিবিতে হাজির বুলবুল

খেলা ডেস্ক: রিটার্ন টিকিট না কেটেই মধ্যরাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়েছেন বুলবুল-এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার পর অবশেষে দেখা মিললো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়াতে যাচ্ছেন গতকাল সন্ধ্যা থেকেই এমন গুঞ্জনে বেশ সরগরম ছিল ক্রিকেটাঙ্গন। তবে বিসিবির একাধিক পরিচালক নিশ্চিত করেছিলেন দেশেই আছেন বুলবুল। সোমবার (২৬ জানুয়ারি) সকাল এগারোটা নাগাদ বিসিবিতে হাজির হয়েছেন বিসিবি সভাপতি। এ সময় শের-ই-বাংলায় মাঠের চারপাশে পায়চারি করতে দেখা যায় তাকে।

এর আগে দেশ ত্যাগের তথ্য সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়লে, তখন তিনি সেসব প্রতিবেদনকে ‘মিথ্যা’ দাবি করে বলেছিলেন, বিসিবিতে কাজের চাপ থাকায় তিনি কোথাও যাচ্ছেন না।

রোববার গণমাধ্যমের সঙ্গে ফোনালাপে বিসিবি সভাপতি বলেন, ‘আমি সারাদিন আজকে অফিসে কাজ করেছি, ইনশাআল্লাহ কালকেও কাজ করব। এখন অনেক কাজের চাপ। পরিবারের কাছে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। এই মুহূর্তে আমি কোথাও যাচ্ছি না।’

তিনি আরও বলেন, ‘ক্রিকেট বোর্ডে আমার বেশ কিছু কাজ আছে। সেগুলো করছি। আমি জানি না, কোথা থেকে এসব নিউজ আসে। ফলস নিউজ আমাদের সবার কাজের গতি ও বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত করে।’

তবে বিমানবন্দর সূত্রের বরাতে ওই বক্তব্য দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি দেশ ছাড়ার দাবি করে সংবাদমাধ্যম ডেইলি সান জানায়, হ্যাঁ, তিনি আজ রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। তিনি সাধারণত দুই সপ্তাহের জন্য অস্ট্রেলিয়া যান, এবারও তেমনটাই হতে পারে।

সম্প্রতি দেশের ক্রিকেটাঙ্গন একাধিক ইস্যুতে অস্থির সময় পার করছে। বিশ্বকাপ সংক্রান্ত জটিলতায় দীর্ঘদিন ধরেই উত্তপ্ত ছিল ক্রিকেটপাড়া। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় প্রতিক্রিয়া হিসেবে ভারতে খেলতে না যাওয়ার অবস্থান নেওয়ায় বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘোষণা দেয় আইসিসি।

এর পাশাপাশি সদ্য সমাপ্ত বিপিএলে এক বিসিবি পরিচালকের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। গত পরশু পদত্যাগ করেছেন আরেক পরিচালক। আরও দুজন শিগগির পদত্যাগপত্র দিতে পারেন-এমন গুঞ্জনও রয়েছে। সব মিলিয়ে ক্রিকেট প্রশাসনে এখন টালমাটাল অবস্থা।

আরো..