https://www.a1news24.com
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:১৮

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

শনিবার (১৭ জানুয়ারি) সকালে জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনের পাশে এ ঘটনা ঘটে।

মৃত মহাসেন জেলার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের বুড়িভিটা ক্রলগাছা গ্রামের মো. আহম্মেদ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার সকালে দিনাজপুরগামী রামসাগর এক্সপ্রেস ট্রেনটি বোনারপাড়া স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় স্টেশন থেকে অল্প দূরে রেললাইন পারাপারের সময় মহাসেন ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো..