Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
নারীকে বাদ দিয়ে দেশে গণতন্ত্র ঘটবে না: উপদেষ্টা শারমীন – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

নারীকে বাদ দিয়ে দেশে গণতন্ত্র ঘটবে না: উপদেষ্টা শারমীন

শনিবার (১৭ জানুয়ারি) সকালে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে গণভোটে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে দেশব্যাপী সচেতনতামূলক কার্যক্রম এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে কুইক রেসপন্স টিমের সূচনা অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি

শারমীন এস মুরশিদ বলেন, ‘৫১টি দলের ভেতরে ২৩টি দল নারীর অংশগ্রহণকে গুরুত্ব দেয়নি। নারীকে বাদ দিয়ে গণতন্ত্র এ দেশে ঘটবে না।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারীদের নিরাপত্তা রক্ষায় কুইক রেসপন্স টিম কার্যকর ভূমিকা রাখবে জানিয়ে তিনি বলেন, ‘নারী ও শিশু মন্ত্রণালয় প্রথমবারের মতো কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রকল্প নিয়েছে। যার ফলে এই মন্ত্রণালয় সরাসরি গ্রামে পৌঁছাতে পারবে।’
 
গণতন্ত্র রক্ষায় সরকারের পাশাপাশি তরুণ প্রজন্মকেও একত্রে কাজ করার আহ্বান জানান এই উপদেষ্টা।
 
তিনি বলেন, ‘এই মন্ত্রণালয় ৫২ শতাংশ নারী ও শিশুর অবিভাবক হিসেবে কাজ করবে। তাদের রক্ষা, সুযোগ সুবিধা নিশ্চিত, ক্ষমতায়ন, শিক্ষা সবটাই এই মন্ত্রণালয়ের দায়িত্ব। কাঠামোগত দক্ষতা, জনবলের দক্ষতা সবকিছুর নিশ্চয়তা দেয়া হবে।’ 

আরো..