https://www.a1news24.com
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২৪

তালায় ত্রয়োদশ নির্বাচন ও গণভোট উপলক্ষে নারী সমাবেশ ও জনসচেতনতামূলক সভা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এবং নির্বাচনী আচরণবিধি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক নারী সমাবেশ ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের করণীয়, আচরণবিধি মেনে চলা, শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদান এবং নারী ভোটারদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও জেলা দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক নাজমুন নাহার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এম আবুল কালাম আজাদ। এছাড়াও বক্তব্য দেন ইউপি সদস্য শংকার, ইতি আক্তার প্রমূখ ।বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নারী সমাজের সচেতনতা ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য সবাইকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।সভায় বিভিন্ন শ্রেণি-পেশার নারী ভোটারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো..