কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোঃ ছোহরাব হোসেন (৫০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানাগেছে সারাদেশে ডেভিল হান্ট অপারেশনের আওতায় রোববার রাতে উপজেলা বালাপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য তালুক শাহবাজ গ্রামের মৃত রুস্তম আলীর পুত্র ছোহরাব হোসেন কে নিজ এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ নজমুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, সন্ধ্যা ৬:৪৩