সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজারে কেয়ারগিভিং কোর্স ৫ম ও ৬ষ্ঠ ব্যাচ ২০২৫ এর বিদায়ী সংবর্ধনা, শিক্ষার্থীদের সনদ ও রেজিস্ট্রেশন কার্ড এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ২টায় মৌলভীবাজার জেলা শহরের ফরেষ্ট অফিস রোড সৈয়ারপুরস্থ ইউনিক কেয়ারগিভিং ট্রেনিং ইনস্টিটিউটে মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডাঃ মনোজ বিকাশ চাকমা।
মোহাম্মদ মোয়াইমিন চৌধুরী সুমন এর পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন ডাঃ সঞ্জীব মীতৈ, ডাঃ আনিকা তাবাসৃসুম করিম, সুনন্দা চক্রবর্তী।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠান বিভিন্ন সেবামুলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এ প্রতিষ্ঠানটি মূলত শিশু ও প্রবীণদের যত্ন (Child & Old Care) সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান করে থাকে। এখানে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণার্থীদের যত্ন নেওয়ার দক্ষতা শেখানো হয়। যা মৌলভীবাজারে অনেক সুনাম অর্জন করেছে।
অনুষ্ঠানের শুরুতে সকল শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এবং শিক্ষার্থীরা নিজ নিজ অবস্থান থেকে তাদের অভিমত প্রকাশ করেন। পরে দুপুরের মধ্যান্য ভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।